দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর ফুলগাজী উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে ৫২ বছর বয়সী মো. ইয়াছিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) রাতে উপজেলার আমজাদহাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।
এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে ওই নারীর সঙ্গে অভিযুক্ত ইয়াছিনের যোগাযোগ শুরু হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ওই নারী ঢাকা থেকে ফেনীতে আসেন এবং অভিযুক্তের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন স্থানে যান।
অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে রাতে নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ সময় ভুক্তভোগীর দুটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
জে আই